যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৮:০৮ পিএম | আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৮:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ আশাবাদের কথা জানান।
তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাজার সম্প্রসারণ ও শুল্কসুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে পিটিএ, এফটিএ ও সিইপিএ সম্পাদনের উদ্যোগ চলমান। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিইপিএ বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির কার্যক্রমও এগিয়ে চলছে। একই সঙ্গে জিসিসি, মারকোসুরসহ অন্যান্য আঞ্চলিক অর্থনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
খলিলুর রহমান বলেন, রপ্তানি বাজার সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধি অর্জন সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিডা, বেজা ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
ইউরোপ ও আমেরিকার পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার উদীয়মান বাজারেও বাংলাদেশের বাণিজ্যিক উপস্থিতি জোরদার করা হয়েছে। সম্প্রতি ভিয়েতনামে আলু এবং মালয়েশিয়ায় আম রপ্তানির নতুন সুযোগও সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী