প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ
বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৭:০৩ পিএম | আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৭:০৩ পিএম
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক তাওহীদ হৃদয়। ১৯ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে কুপার কনলির ২৭ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন শেখ মেহেদী হাসান। সাইফ হাসান করেন ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে জোয়েল ডেভিস ও অ্যাডাম জাম্পা তিনটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। শরীফুল ইসলাম জস ইংলিসকে বোল্ড করেন এবং মুস্তাফিজুর রহমানের বলে মিচেল মার্শকে ক্যাচ নিয়ে ১৪ বলে ১৩ রানে ফেরান। এরপর কনলি ও টিম ডেভিড দারুণ জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। ডেভিড ১৬ বলে ২০ রান করেন। ফিফটি মিস করে ফিরলেও কনলির ইনিংসই ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। শেষ দিকে ম্যাট রেনশ ২৮ বলে ১৮ এবং নিখিল চৌধুরী ১৩ বলে ১৮ রান করে দলের জয় নিশ্চিত করেন। চার মেরে দলকে
বাংলাদেশের হয়ে শরীফ, মুস্তাফিজ, মেহেদী ও রিসাদ একটি করে এবং আব্দুল গাফফার দুটি উইকেট নেন।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস