বিএনপি বিটের সাংবাদিকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ০৭:২৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ০৭:২৫ পিএম
দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করে সাংবাদিকতা করার জন্য বিএনপি বিটের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন বা বিএনপির সমাবেশ থেকে অনেক ত্যাগী নেতাকে তুলে নিয়ে যেত আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু অনেক সময় বিএনপি বিটের সাংবাদিকদের উপস্থিতির কারণে তারা সেটি করতে ব্যর্থ হতো। পুলিশের হামলায় দলের নেতাকর্মীরা যখন কাতরিয়েছেন, তখন সাংবাদিকরাও তাদের সঙ্গে একই কষ্ট ভোগ করেছেন।
দলের নেতাকর্মীদের সহযোগিতা করার জন্য এবং শত বাধা উপেক্ষা করে তাদের দুঃখ-দুর্দশার কথা সবার সামনে তুলে ধরার জন্য নিজের ও দলের পক্ষ থেকে উপস্থিত বিএনপি বিটের সাংবাদিকসহ সারাদেশের সাংবাদিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রতিশোধ-প্রতিহিংসার পথে না হাঁটার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যা ঘটেছে তা আর ফেরত আসবে না। নিজের ওপর চলা নির্মম অত্যাচারের কথা তুলে ধরে তিনি বলেন, মারধরে তাঁর পিঠের হাড় ভেঙে গিয়েছিল, পরে সেটি বাঁকাভাবে জোড়া লেগেছে। প্রতিশোধ নিলেও সেই হাড় সোজা হবে না বা নিত্যদিনের ব্যথা কমবে না।
ভবিষ্যৎ প্রজন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেক আলাদা এবং তাদের শক্তি ও উদ্যম খেলাধুলায় কাজে লাগানো দরকার। এ লক্ষ্যে সরকার 'নতুন কুঁড়ি স্পোর্টস' কার্যক্রম চালু করেছে, যার মাধ্যমে সারাদেশের তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা হবে এবং তাদের মন সতেজ ও উৎফুল্ল থাকবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা চলমান ফুটবল বিশ্বকাপে প্রধানমন্ত্রীর সমর্থিত দল সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি কোনো দেশের নাম না বলে ইঙ্গিতে বলেন, 'আমি এতদিন একটা দেশে ছিলাম তো।' এতে ধারণা করা হচ্ছে, তিনি ইংল্যান্ডের কথাই বুঝিয়েছেন।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী