সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৯:২০ পিএম | আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৯:২০ পিএম
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে। দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম জানান, সাংবাদিকরা তাদের পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেছেন এবং পলিসি সাপোর্ট, সাংবাদিক সুরক্ষা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরিতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮ জুন অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অংশীজনরা মিলে নীতি কাঠামো তৈরি করলে বিদ্যমান সমস্যাগুলো নিরসন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
- বগুড়ায় পরিবারের নামে ইউনিয়নের নামকরণ বিতর্ক, পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- চীনের তৈরি ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: আতিউর রহমানসহ ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী
- সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাজেটকে গণবিরোধী বলা ব্যক্তিরা জনগণের শত্রু : প্রধানমন্ত্রী
- দেশ ও মানুষের ভাগ্য বদলই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী
- বিএনপি বিটের সাংবাদিকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী