শিবালয়ে মাদক কারবারি ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেপ্তার
সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৬:০৬ পিএম | আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৬:০৬ পিএম
শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাদক কারবারি ফয়েস আহমেদ এবং তার সহযোগী জিগির আলীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৪ জনু) রাতে শিবালয় উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
পুলিশ জানায়, মানিকগঞ্জের এসপি মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওসি (ডিবি) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে ও এসআই অভিজিৎ চৌধুরী নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সঙ্গীয় ফোর্স নিয়ে অংশগ্রহণ করেন।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়েজ আহমেদ সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে ৪৫০ ইয়াবা জব্দ করা হয়েছে। এবিষয়ে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জনস্বার্থে সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, ধর্ষণ ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮