বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রবিবার, ১৪ জুন, ২০২৬ ০৯:১৫ পিএম | আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬ ০৯:১৫ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার।
রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বসিলা ব্রিজের নিচে নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড পাওয়া যায়।
আইডি কার্ডের সূত্র ধরে জানা যায়, নিহত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ ও সময় জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে নৌ পুলিশ।
আরও পড়ুন
- ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- জলাবদ্ধতা-পরিবহন সংকটে বন্ধ চবির ক্লাস-পরীক্ষা
- ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি