শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
রবিবার, ১৪ জুন, ২০২৬ ০৬:৩৪ পিএম | আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬ ০৭:৪৮ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমান আরও ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশ আজ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠত এবং সমাজে এত নেতিবাচকতা তৈরি হতো না।
রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান' শিরোনামের এই সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মির্জা ফখরুল বলেন, দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়াই ছিল জিয়াউর রহমানের লক্ষ্য। দেশের স্বার্থে সবাইকে তাকে স্মরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরবর্তী প্রজন্মকে জিয়ার আদর্শ ও অবদান সম্পর্কে বিস্তারিত অবগত করতে হবে। এখনই সুযোগ এসেছে জিয়াকে আবার গভীরভাবে স্মরণ করার।
গণমাধ্যম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলো তার কাছে অবহিত করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে চাটুকারিতার সংস্কৃতি থেকে গণমাধ্যমকে বের করে আনার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী
- মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন