1. »
  2. দূর্ঘটনা

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:৪৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:৪৬ এএম

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) ও হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশার যাত্রীরা বরশিতে ব্যবহারের জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ওসি এস. এম. আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক ও অটোরিকশা জব্দ করলেও ট্রাকচালক পালিয়ে গেছে।