1. »
  2. খেলার মাঠ

শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:৪৫ এএম

শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের

ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই তিন উইকেট হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

আজ বৃহস্পতিবার তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতেই ধ্বস নামে মাইটি অস্ট্রেলিয়ানদের ব্যাটিংয়ে।

ম্যাচের প্রথম ওভারে তাসকিনের চতুর্থ বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ম্যাথিউ শর্ট। পরের ওভারে মুস্তাফিজের প্রথম বলেই কট বিহাইন্ডের ফাঁদে পড়ে গোল্ডেন ডাক আউট হন আরেক ওপেনার কুপার কনলি। একই ওভারের শেষ বলে আবারও উইকেটকিপার লিটন দাসের হাতে দ্বিতীয় কট বিহাইন্ডের শিকার হন ম্যাট রেনশ। এতে শূন্য রানেই তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।

বর্তমানে ক্রিজে আছেন অধিনায়ক জশ ইংলিস ও উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুপার কনোলি, মার্নাস ল্যাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, রাইলি মেরেদিথ, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।