জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শহীদ পরিবারকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ১০ জুন, ২০২৬ ১২:২১ পিএম | আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ০১:১৩ পিএম
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শহীদ পরিবারকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ২০২৫ সালে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া ছয়জন সেনাসদস্যের স্ত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা জানানো হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন তিনি।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী