1. »
  2. খেলার মাঠ

ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ০৯:৪৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ০৯:৪৭ পিএম

ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে জায়গা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি—যা দেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘দৌড়’। 

এক ফেসবুক পোস্টে তারা জানায়, “এটি আমাদের দেশের জন্য গর্বের মুহূর্ত। বাংলাদেশ জাতীয় দলের জার্সি ফিফা জাদুঘরে স্থান করে নিয়েছে—এটা আমাদের জন্য বিশাল সম্মানের।”

বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বিভিন্ন দেশের আইকনিক জার্সির সঙ্গে এই জাদুঘরে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের লাল-সবুজের জার্সি। ‘লেজেন্ডস ওয়াল’-এ এবারই প্রথম জায়গা পেল বাংলাদেশের প্রতিনিধিত্ব।

এ অর্জনকে বাংলাদেশ ফুটবলের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। এই যাত্রার অংশ হতে পেরে গর্ব প্রকাশ করেছে প্রতিষ্ঠান ‘দৌড়’।