ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
সোমবার, ৮ জুন, ২০২৬ ১২:২৩ পিএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ১২:২৩ পিএম
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
মাটির ৩৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ৩ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে এর প্রভাব পড়া শুরু হয়েছে বলে জানা গেছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় কোনো অপেক্ষা না করে সবাইকে উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সুনামি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, উঁচু স্থানে যাওয়ার নির্দেশনা এলে সবাই যেন তা মেনে চলেন।
সূত্র: বিবিসি, আলজাজিরা
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা