1. »
  2. খেলার মাঠ

শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল

সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৫৯ এএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৫৯ এএম

শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল

দরজায় কড়া নারছে ফিফা ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টটি মাঠে গড়ানোর আর যখন কয়েক ঘণ্টা বাকি, তখনই স্কোয়াডে পরিবর্তন এনেছে ব্রাজিল।

চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন রাইটব্যাক ওয়েসলি। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।

মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন ওয়েসলি। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট ধরা পড়ে। তখনই ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে ওয়েসলির চোটের বিষয়টি নিশ্চিত করে জানায়, বিশ্বকাপ স্কোয়াডে তার পরিবর্তে যোগ দিচ্ছেন এদেরসন।

২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলছেন। শিগগিরই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে টার যোগ দেওয়ার কথাও শোনা যাচ্ছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৫ সালের মার্চে।

ওয়েসলির ইনজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেন, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর আস্থা রাখছেন তিনি।

বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।