1. »
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা

সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৫০ এএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৫০ এএম

ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা

যুক্তরাষ্ট্রের সংযমের আহ্বান উপেক্ষা করে ইরানের ওপর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। 

আল জাজিরার রিপোর্টার মোহাম্মদ ভ্যাল তেহরান থেকে জানান, তিনি সেখানে অবস্থানকালে বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসফাহান ও তাবরিজ শহরেও একই ধরনের বিস্ফোরণ শোনা গেছে।

সংঘাতের কেন্দ্রে রয়েছে লেবানন। ইরান জানিয়েছে, ইসরায়েলের লেবাননে চলমান সামরিক অভিযান এবং বিশেষ করে দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় হামলার প্রতিক্রিয়ায় তারা উত্তর ইসরায়েলের দিকে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবেই রাতের বেলায় ইসরায়েল পাল্টা অভিযান শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

ইরান আগেই সতর্ক করে বলেছিল, এ ধরনের হামলা হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে আঘাত অব্যাহত রাখবে। পরবর্তী ধাপে আরও ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে কি না বা ইরান নতুন করে পাল্টা জবাব দেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের হামলার জবাব না দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে সেই আহ্বান উপেক্ষা করেই ইসরায়েল পাল্টা পদক্ষেপ নিয়েছে।

পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত আগামী কয়েক ঘণ্টার মধ্যে শেষ হবে না, বরং আরও দীর্ঘায়িত ও বিস্তৃত হতে পারে।