বললেন 'শতভাগ আশাবাদী রায় দ্রুত কার্যকর হবে'
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
রবিবার, ৭ জুন, ২০২৬ ০২:০৯ পিএম | আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ০২:০৯ পিএম
মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।
আজ রোববার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর খুশিতে 'ভি' চিহ্ন প্রদর্শন করেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল হান্নান মোল্লা বলেন, 'আলহামদুলিল্লাহ, আমি খুশি। এই রায়ে আমার মনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা — সেটা আমি পেয়েছি। ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী, রায় দ্রুত কার্যকর হবে।'
তিনি আরও বলেন, 'মাননীয় বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বাংলাদেশের আপামর জনতা — যারা আমার ও আমার পরিবারের বিপদের সময়ে মানসিকভাবে সহায়তা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ পাকের রহমত ও মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। অবশ্যই আমি আমার মেয়ের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকর দেখতে চাই।'
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮