1. »
  2. জাতীয়

শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রবিবার, ৭ জুন, ২০২৬ ১২:৪৩ পিএম | আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১২:৪৪ পিএম

শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ রবিবার সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব' প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। তাদের মাধ্যমে পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডাটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ পাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। উপাচার্য প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্ম ও জীবনের নানা দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়।