ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ০৮:৫৬ এএম | আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ০৮:৫৬ এএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী প্রাইভেটকারের সজোরে ধাক্কায় মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশু।
আজ মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকারটি মালিগ্রাম বাসস্ট্যান্ডে গ্যাস বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন:
যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার পুত্র আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), গাড়িচালক (২৫), যার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩) নামের দুই শিশু। প্রথমে তাদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিবচর হাইওয়ে থানার এসআই নুর আলম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার উভয়ই জব্দ করা হয়েছে।
ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রাইভেটকারটি ট্রাকের নিচে আটকে যাওয়ায় গাড়ির একাংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করতে হয়।
আরও পড়ুন
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঈদের দিনে দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৬
- লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
- সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩