ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
সোমবার, ১ জুন, ২০২৬ ০৯:০৮ এএম | আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬ ০৯:০৮ এএম
পবিত্র ঈদুল আজহার সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে আবার সচল হচ্ছে দেশ। সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার— সব কিছুই আজ থেকে নিয়মিত কার্যক্রমে ফিরছে।
দীর্ঘ বিরতি শেষে কর্মস্থলে ফিরছেন লাখো কর্মকর্তা-কর্মচারী, ফলে রাজধানীসহ সারা দেশে ফিরে আসছে চিরচেনা কর্মচাঞ্চল্য।
গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ছিল। এই দীর্ঘ ছুটিতে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়েছিল। আজ থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে নগরজীবন।
ছুটির মাঝেও থামেনি জরুরি সেবা। বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ ও ডাক বিভাগের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাও পুরো ছুটিজুড়ে সচল ছিল।
ব্যাংক ও বিমার সময়সূচি
আজ থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোও একই সময়সূচিতে কার্যক্রম পরিচালনা করবে।
দেশের দুই পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ থেকে শেয়ার লেনদেন শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম পরিচালিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী