যুদ্ধে অংশগ্রহণকে 'ভুল সিদ্ধান্ত' বলে অভিহিত করেছেন ট্রাম্প
রবিবার, ৩১ মে, ২০২৬ ১১:২৮ এএম | আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ১১:২৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অতীত যুদ্ধনীতি নিয়ে এবার সরাসরি সমালোচনায় মুখর হয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরাক যুদ্ধে মার্কিন অংশগ্রহণকে সরাসরি 'ভুল সিদ্ধান্ত' বলে অভিহিত করেন।
ট্রাম্প বলেন, ইরাকে যা ঘটেছে তা ছিল চরম বোকামি এবং সেখানে মার্কিন সেনাদের পাঠানোই উচিত হয়নি। একই কথা ইরান প্রসঙ্গেও বলেন তিনি।
তবে ইরান প্রশ্নে ট্রাম্প কিছুটা ভিন্ন যুক্তি তুলে ধরেন। তিনি দাবি করেন, নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা না চালালে দেশটি এতদিনে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। তার ভাষায়, সেই পরিস্থিতিতে ইসরায়েলের অস্তিত্ব এবং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন দেখা দিত।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে বড় আঘাত থেকে রক্ষা করেছে। তার বক্তব্য, ইরানের নিয়মিত সেনাবাহিনীকে কিছুটা মধ্যপন্থী মনে করে সরাসরি লক্ষ্যবস্তু বানানো হয়নি। বরং বিভিন্ন নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরের কিছু গোষ্ঠীকে লক্ষ্য করা হয়েছে।
যুদ্ধে সবকিছু ধ্বংস করে দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে ট্রাম্প বলেন, এভাবে ধ্বংস করলে একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠিত হতে পারে না। সেই বিবেচনা থেকেই ইরানের ক্ষেত্রে সংযত কৌশল অনুসরণ করা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা
- ইরানে হামলা সীমিত করতে মার্কিন পরিষদে প্রস্তাব পাস
- যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান
- চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
- ছয় বাংলাদেশী শান্তিরক্ষী পাচ্ছেন জাতিসঙ্ঘের মরণোত্তর পদক
- ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে 'চূড়ান্ত সিদ্ধান্ত' ছাড়াই শেষ হলো ট্রাম্পের বৈঠক
- এবার ইরানে মুহূর্মুহূ হামলা চালিয়েছে আরব আমিরাত