ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, নেই বাড়তি ভোগান্তি
রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:০৫ এএম | আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:০৫ এএম
সাত দিনের দীর্ঘ ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী হতে শুরু করেছেন কর্মজীবী ও নগরবাসী। তবে এবার ফেরার পথে নেই গতানুগতিক ভিড়-ঠাসা দুর্ভোগের চিত্র। সড়ক, রেল ও নৌ — তিন পথেই যাত্রা চলছে অনেকটা নির্ঝঞ্ঝাট।
রোববার (৩১ মে) সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের আনাগোনা থাকলেও কোথাও উপচেপড়া ভিড় কিংবা বিশৃঙ্খলা চোখে পড়েনি।
দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা যাত্রীরা জানান, নদীপথের যাত্রা ছিল আরামদায়ক ও নিরাপদ। বেশিরভাগ নৌযান নির্ধারিত সময়েই সদরঘাটে ভিড়েছে। একইভাবে উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগ থেকে আসা বাসগুলোতেও যাত্রীচাপ ছিল স্বাভাবিক। কাউন্টারে দীর্ঘ লাইন বা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ মেলেনি।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির সুবাদে যাত্রীরা ধাপে ধাপে ফিরছেন, একসঙ্গে নয়। শেরপুর থেকে আসা একটি বাসের হেলপার রবিউল ইসলাম জানান, যাত্রী আছে, তবে আগের বছরের মতো তাড়াহুড়ো বা ভিড় নেই।
আবার যারা ঈদে বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবার নিয়ে গ্রামমুখী হচ্ছেন। ফলে পরিবহন কেন্দ্রগুলোতে একই সঙ্গে দুই দিকের যাত্রা চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, সরকারি ছুটি আজই শেষ হচ্ছে। আগামীকাল থেকে অফিস, আদালত ও ব্যাংক খোলায় বিকেল ও সন্ধ্যার দিকে ঢাকামুখী যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন পরিবহন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮