ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে 'চূড়ান্ত সিদ্ধান্ত' ছাড়াই শেষ হলো ট্রাম্পের বৈঠক
শনিবার, ৩০ মে, ২০২৬ ১১:৪৯ এএম | আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬ ১১:৪৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে 'চূড়ান্ত সিদ্ধান্ত' নিতে শীর্ষ সহযোগীদের সাথে একটি বৈঠক করেছেন। তবে পরবর্তী পদক্ষেপ বা সমঝোতা সম্পর্কে কোনো স্পষ্ট বার্তা ছাড়াই বৈঠকটি শেষ হয়।
শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে ইরান জানিয়েছিল যে, তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করছে না।
ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হতে হবে, হরমুজ প্রণালী 'উভয় দিকে অবাধ জাহাজ চলাচলের' জন্য পুনরায় খুলে দিতে হবে এবং পানিপথে থাকা মাইন 'ধ্বংস' করতে হবে।
এদিকে মার্কিন কর্মকর্তারা জানায়, বৃহস্পতিবার দুই দেশ একটি চুক্তি সম্মত হয়েছিল, যা ট্রাম্প ও ইরানের নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় যুদ্ধবিরতি ৬০ দিনের জন্য বাড়ানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে।
গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি রয়েছে এবং আলোচনা এগিয়ে চলেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তব ফল পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা