জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল
শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১০:১২ এএম | আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১০:১২ এএম
সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলের নাম যুক্ত হয়েছে। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তেল আবিব।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, "আমরা এই মহাসচিবের সঙ্গে আর কাজ করব না।"
তিনি দাবি করেন, ইসরায়েলকে হামাসের সঙ্গে একই তালিকায় রাখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং যুদ্ধের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগটি 'অযৌক্তিক'।
তিনি আরও জানান, অভিযোগ যাচাই করতে জাতিসংঘের প্রতিনিধিদের ইসরায়েল সফরের আমন্ত্রণ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন।ইসরায়েলের জাতিসংঘ মিশন জানিয়েছে, গুতেরেস মহাসচিব পদে থাকা পর্যন্ত তার কার্যালয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসন্ন প্রতিবেদনটিকে 'রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত' পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।
তবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, 'মহাসচিবের দরজা খোলা রয়েছে।'
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা