1. »
  2. খেলার মাঠ
মেসিকে ষষ্ঠ বিশ্বকাপ

আর্জেন্টিনার ২৬ জনের দল ঘোষণা

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ০৯:৫৯ এএম | আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ০৯:৫৯ এএম

আর্জেন্টিনার ২৬ জনের দল ঘোষণা

ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মাঠে নামছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার কোচ লিওনেল স্কালোনি ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন, এবং ৩৮ বছর বয়সী এই কিংবদন্তিকেই রাখা হয়েছে অধিনায়কের আসনে। ২০২২ সালে কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া মেসি এবার কি পারবেন ট্রফি ধরে রাখতে?

এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। 'জে' গ্রুপে থাকা আর্জেন্টিনার প্রথম ম্যাচ আগামী ১৭ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে।

পূর্ণ দল:
গোলরক্ষক হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), গেরোনিমো রুই (মার্সেই), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা)

ডিফেন্ডার লেওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গনসালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (মার্সেই), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ)

মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস (রিভার প্লেট), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)

ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গনসালেস (আতলেতিকো মাদ্রিদ), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেস (পালমেইরাস), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)