সকলের সহযোগিতা পেলে 'কাঙ্ক্ষিত বাংলাদেশ' গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ১০:৩৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ১০:৩৩ পিএম
সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে সরকার দেশের মানুষের স্বপ্নের 'কাঙ্ক্ষিত বাংলাদেশ' গড়ে তুলতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে বাংলাদেশ সেনাবাহিনীর 'মৃত্যুঞ্জয়ী পঁচিশ' ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আয়োজিত ঈদুল আজহার প্রীতিভোজে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সৈনিকসহ দেশের সাধারণ মানুষ যেভাবে দেশকে দেখতে চায়, সরকার পর্যায়ক্রমে সেভাবেই দেশটি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে। যার যার অবস্থান থেকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ অবশ্যই গড়ে উঠবে।
দীর্ঘ প্রবাসজীবনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বহু বছর দেশে থাকতে পারেননি। তবে সেই কঠিন সময়ের কথায় না গিয়ে তিনি সামনের দিকে তাকাতে চান। তাঁর ভাষায়, এখন আমরা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই।
ঈদের দিনেও পরিবার ছেড়ে দায়িত্ব পালনকারী সৈনিকদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ ও জাতি সৈনিকদের এই আত্মত্যাগ চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। কয়েক মাস আগে দুটি পত্রিকা অফিসে আগুনের ঘটনায় প্রায় ১৮ জন সাংবাদিককে উদ্ধারে সেনাবাহিনীর ভূমিকারও বিশেষ প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 'পঁচিশ মৃত্যুঞ্জয়ী' ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী