1. »
  2. জাতীয়

বায়তুল মোকাররমে পাঁচ দফায় ঈদের জামাত

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ০৮:৩৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ০৮:৩৩ এএম

বায়তুল মোকাররমে পাঁচ দফায় ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার (২৮ মে) পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্রতিটি জামাতের ইমাম ও মুকাব্বিরের তালিকা আগেভাগেই চূড়ান্ত করেছে।

জামাতের সময়সূচি ও দায়িত্বপ্রাপ্তরা হলেন —
প্রথম জামাত — সকাল ৭:০০টা
ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

দ্বিতীয় জামাত — সকাল ৮:০০টা
ইমামতি করবেন ইফার জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে থাকবেন চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত — সকাল ৯:০০টা
ইমামতি করবেন ইফার মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত — সকাল ১০:০০টা
ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে থাকবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত — সকাল ১০:৪৫টা
ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মো. আমির হোসেন।

কোনো কারণে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে মো. শামসুল হক দায়িত্ব পালন করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন