বিশ্বজয়ী মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' এখন রাষ্ট্রীয় সম্পদ
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ০৮:২১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ০৮:২১ এএম
আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করা 'ডোনাল্ড ট্রাম্প' নামের অ্যালবিনো মহিষটিকে এবার জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কোরবানির ঈদের আগের দিন বুধবার বিকেলে পুলিশ মহিষটিকে কেরানীগঞ্জ থেকে নিয়ে যায়। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় তাকে রাখা হবে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক নিশ্চিত করেছেন।
গোলাপি আভার ঢেউখেলানো চুল আর বিশেষ চোখের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়ে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই মহিষটির নাম রাখেন 'ডোনাল্ড ট্রাম্প'।
চার বছর বয়সী ও প্রায় ৬৮০ কেজি ওজনের এই মহিষকে নিয়ে দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট, রয়টার্স ও এএফপিসহ বিশ্বের বড় বড় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
মহিষটির নতুন মালিক কেরানীগঞ্জের মনিরুজ্জামান কোরবানির জন্য কিনে নিয়েছিলেন। কিন্তু 'ওপর থেকে নির্দেশ' আসায় কর্তৃপক্ষ মহিষটি কোরবানি করতে দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহিষটি কিনে নিয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর নির্দেশে প্রাণিসম্পদ অধিদপ্তর সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। মনিরুজ্জামানকে বাজারদর অনুযায়ী মূল্য অথবা কোরবানির পশু দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমান জানান, মহিষটিকে স্বাগত জানাতে চিড়িয়াখানায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথমে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
তিনি জানান, প্রতি দশ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এই বিরল অ্যালবিনো বৈশিষ্ট্য নিয়ে জন্মায়।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী