পাটুরিয়া-দৌলতদিয়াসহ দুই নৌরুটে ফেরি বন্ধ, ঘাটে যাত্রীদের ভোগান্তি
বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:২৬ এএম | আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:২৬ এএম
কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আজ বুধবার সকাল ৭টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।
ফেরি বন্ধ হওয়ার পর থেকেই দুই ঘাটে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে ভোর থেকেই বাড়িমুখো হাজারো মানুষ ঘাটে এসে পড়েন অনিশ্চয়তার মধ্যে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কোরবানির পশুবাহী ট্রাকচালক ও খামারিরা। দীর্ঘ সময় আটকে থাকায় তাদের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি বন্ধ হওয়ার আগে দুই নৌরুটে মোট ১৫টি ফেরি চলাচল করছিল। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি আটকা পড়ে আছে। নদীতে প্রচণ্ড স্রোত ও ঝড়ো বাতাসে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কালবৈশাখী ঝড় ও নদীতে অতিরিক্ত স্রোতের কারণে ফেরি চলাচল সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলেই ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ঘাটে অপেক্ষমাণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন