ঈদুল আজহায় দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:২২ এএম | আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:২২ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা ও প্রার্থনার কথা জানান।
পোস্টে প্রধানমন্ত্রী ঈদুল আজহাকে শুধু আনন্দ-উৎসব হিসেবে নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন বার্তা হিসেবে তুলে ধরেন।
তিনি বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা।
হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই মহান আত্মত্যাগই ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে গভীরভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন সকলের ত্যাগ কবুল হয় এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহর অশেষ রহমত ও বরকতে সকলের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী