লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩১ জন নিহত, আহত ৪০
বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:০১ এএম | আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:০১ এএম
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৬ মে) দিনভর দক্ষিণ লেবাননের একাধিক শহর ও গ্রামে এই হামলা পরিচালিত হয়। বুর্জ শেমালি, কুথারিয়াত আল-রুজ, হুবুশ, মারাকেহ এবং সালা এলাকায় ধারাবাহিক বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, বুর্জ রাহাল এলাকায় দু'টি পৃথক বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টায়ার জেলার কুথারিয়াত আল-রুজে একটি শক্তিশালী হামলার খবর পাওয়া গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী টায়ার জেলার শ্রীফা শহরে দু'টি এবং বুর্জ রাহালে আরও একটি হামলা চালায়। এ ছাড়া আস-সাওয়ানা শহরে তিনটি এবং মারজায়ুন জেলার কাবরিখায় একটি হামলার খবর নিশ্চিত হওয়া গেছে।
হামলায় বেসামরিক এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা