1. »
  2. জাতীয়

আজ থেকে শুরু ঈদুল আযহার ছুটি

সোমবার, ২৫ মে, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১১:১৬ এএম

আজ থেকে শুরু ঈদুল আযহার ছুটি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। আগামী ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

এ বছর আগামী বৃহস্পতিবার (২৮ মে) কোরবানির ঈদ উদযাপিত হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে মন্ত্রিসভার বিশেষ সিদ্ধান্তে আরও একদিন যুক্ত করে এই দীর্ঘ ছুটি চূড়ান্ত করা হয়েছে। গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

তবে এই দীর্ঘ ছুটিতেও জরুরি সেবা সচল থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাক সেবা ছুটির আওতামুক্ত থাকবে। এসব খাতে নিয়োজিত চিকিৎসক, কর্মী ও সংশ্লিষ্ট যানবাহন ছুটির দিনগুলোতেও নিয়মিত দায়িত্ব পালন করবেন।