চসিকের ৩২৭০ পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:৩০ এএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তিন হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। প্রত্যেক কর্মী পাঁচ হাজার টাকা করে এই উপহার পেয়েছেন।
রবিবার দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হস্তান্তর করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী মেয়রের হাতে এক কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কর্মীদের মনোবল আরও বাড়াবে।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য সম্পূর্ণ সরকারি অর্থায়নে সাতটি ভবনে মোট এক হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, যার প্রতিটির আয়তন হবে প্রায় ৬০০ বর্গফুট। পাশাপাশি বর্ষা মৌসুমে কর্মীদের নির্বিঘ্নে কাজ করার সুবিধার্থে রেইনকোট সরবরাহেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার দেবে এডিবি
- আজ থেকে শুরু ঈদুল আযহার ছুটি
- মাতৃভূমির প্রেমে কবি নজরুল আমাদের অন্যতম পথপ্রদর্শক : প্রধানমন্ত্রী
- আজ শেষ কর্মদিবস, আগামীকাল থেকে ঈদের সাত দিনের ছুটি
- এক মাসের মধ্যেই রামিসা হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রামিসা হত্যার চার্জশিট দাখিল রোববার, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি
- রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, বড় বোনের দায়িত্ব নিলেন তারেক রহমান
- এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর