1. »
  2. অর্থ বাণিজ্য

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:১২ এএম | আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:১২ এএম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে জুলাই গণঅভ্যুত্থানের পর ডেপুটি গভর্নরের পদ হারানো মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল রোববার বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগের পরপরই কেন্দ্রীয় ব্যাংক এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ইসলামী ব্যাংককে জানিয়ে দেয়।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে একই বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের আরও তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।

এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রোববার ব্যাংকটির পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হলেও আন্দোলনকারীরা তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। 

সূত্র জানিয়েছে, তিনিও চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ওমর ফারুকের ছুটির মেয়াদ আগামী ৩১ মে শেষ হওয়ার কথা রয়েছে।অ