আজ শেষ কর্মদিবস, আগামীকাল থেকে ঈদের সাত দিনের ছুটি
রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৫৭ এএম
পবিত্র ঈদুল আজহার আগে আজ রোববার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি, যা চলবে ৩১ মে পর্যন্ত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস এই সাত দিন বন্ধ থাকবে।
আগামী ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি এবং ২৬ ও ২৭ মে ঈদের আগে এবং ২৯ থেকে ৩১ মে ঈদের পরে মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
মূলত ছয় দিনের ছুটি নির্ধারিত থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে মন্ত্রিসভা আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ২৫ মেও ছুটি অন্তর্ভুক্ত করে ১৪ মে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং হাসপাতাল ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আরও পড়ুন
- এক মাসের মধ্যেই রামিসা হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রামিসা হত্যার চার্জশিট দাখিল রোববার, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি
- রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, বড় বোনের দায়িত্ব নিলেন তারেক রহমান
- এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর
- পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভিডিপি-আনসারের জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- অধিদপ্তরের আওতাধীন সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল