ঈদ যাত্রায় চলবে বিশেষ ১০টি ট্রেন : বাংলাদেশ রেলওয়ে
রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪১ এএম
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আজ রোববার থেকেই কিছু ট্রেন চলাচল শুরু হচ্ছে।
চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর রুটে ঈদের আগে ২৫-২৭ মে এবং পরে ৩০ মে থেকে ১ জুন চলবে। চট্টগ্রাম থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। ফিরতি ট্রেন চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।
তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে একই সময়সূচিতে চলবে। ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। ফিরতি ট্রেন দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।
শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে এবং শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শুধু ঈদের দিন চলবে। এই ট্রেনগুলো মূলত শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের কথা বিবেচনায় রেখে পরিচালিত হবে।
পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর রুটে ঈদের আগে ২৪-২৬ মে এবং পরে ৩০ মে থেকে ১ জুন চলাচল করবে। ঈদের আগে জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত আড়াইটায়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ ট্রেনগুলো ঈদযাত্রার চাপ কমাতে এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন
- দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে হুঁশিয়ারি
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা: পুলিশের গাড়িতে আগুন, কাঁদানে গ্যাস-গুলিতে ছত্রভঙ্গ
- নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- ১৩ জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকি, কৃষকদের জন্য সতর্কতা
- দাদা-দাদির কবরের পাশে শিশু রামিসাকে দাফন
- দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সংকেত
- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড