হোয়াইট হাউসের নিরাপত্তাচৌকিতে গোলাগুলি, বন্দুকধারী নিহত
রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:১৭ এএম | আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:১৭ এএম
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারীর সঙ্গে সিক্রেট সার্ভিসের গোলাগুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও সিএনএনের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ে হোয়াইট হাউসের একটি নিরাপত্তাচৌকিতে ওই ব্যক্তি গুলি চালালে নিরাপত্তা কর্মকর্তারা পাল্টা গুলি ছোড়েন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আহত পথচারীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার সময় হোয়াইট হাউসের নর্থ লনে অবস্থানরত সাংবাদিকরা একাধিক গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে পুরো এলাকায় লকডাউন জারি করা হয় এবং নিরাপত্তাকর্মীরা সবাইকে প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে লকডাউন তুলে নেওয়া হয়।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। এফবিআই পরিচালক ক্যাশ পটেল জানিয়েছেন, এফবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছেন।
উল্লেখ্য, চলতি মাসেই হোয়াইট হাউসের কাছে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা। এর আগে ৪ মে একই এলাকায় সশস্ত্র এক সন্দেহভাজনের সঙ্গে সিক্রেট সার্ভিসের গোলাগুলি হয়। এ ছাড়া ২৬ এপ্রিল ডিসির একটি হোটেলে সাংবাদিকদের নৈশভোজ চলাকালেও গুলির ঘটনা ঘটে।
আরও পড়ুন
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি 'অনেক কাছাকাছি: ট্রাম্প
- লেবাননে জরুরি সেবাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ৪
- হরমুজ প্রণালি 'সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে': ট্রাম্প
- ইরানের যুদ্ধে ৪২ বিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ব্যয় ২৯ বিলিয়ন ডলার
- হরমুজ প্রণালি 'অবিলম্বে' খুলে দেওয়ার দাবি ট্রাম্পের
- ইবোলার টিকা তৈরিতে লাগবে অন্তত ৯ মাস, কঙ্গোতে মৃত ১৩৯
- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ
- যুদ্ধ পুনরায় শুরু হলে আরও চমক অপেক্ষা করছে: ইরান