লেবাননে জরুরি সেবাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ৪
শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:৫২ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:৫২ এএম
দক্ষিণ লেবাননের হানুইয়েহ শহরে একটি জরুরি সেবাকেন্দ্র লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
এই হামলার ঘটনা ঘটল দক্ষিণাঞ্চলীয় শহর তেবনিনে একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মাত্র একদিন পর। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, তেবনিন হাসপাতালের কাছে ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ১৬টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক ও অ্যাম্বুলেন্স কর্মীদের লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১৬ জন এবং আহত হয়েছেন ২৬৩ জন।
লেবাননের সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, মার্চ মাসে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে তিন হাজার ৮৯ জন নিহত, নয় হাজার ৩৯৭ জন আহত এবং ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন
- হরমুজ প্রণালি 'সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে': ট্রাম্প
- ইরানের যুদ্ধে ৪২ বিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ব্যয় ২৯ বিলিয়ন ডলার
- হরমুজ প্রণালি 'অবিলম্বে' খুলে দেওয়ার দাবি ট্রাম্পের
- ইবোলার টিকা তৈরিতে লাগবে অন্তত ৯ মাস, কঙ্গোতে মৃত ১৩৯
- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ
- যুদ্ধ পুনরায় শুরু হলে আরও চমক অপেক্ষা করছে: ইরান
- ইরানের সঙ্গে সংঘাত দ্রুত সমাপ্ত হবে: ট্রাম্প
- হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে