1. »
  2. আন্তর্জাতিক
চুক্তিতে 'কোনো তাড়া নেই'

হরমুজ প্রণালি 'অবিলম্বে' খুলে দেওয়ার দাবি ট্রাম্পের

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:২৯ এএম

হরমুজ প্রণালি 'অবিলম্বে' খুলে দেওয়ার দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। 

গতকাল বুধবার ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।"

তবে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তার কোনো তাড়া নেই বলেও স্পষ্ট করেন ট্রাম্প। তিনি বলেন, "আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য সেরা কিছু চায় কি না।"

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য

ইরানের ভেতরকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, "এখন ইরানে অনেক ক্ষোভ রয়েছে, কারণ মানুষ খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছে। সেখানে এমন অস্থিরতা চলছে যা আমরা আগে কখনও দেখিনি। দেখা যাক এরপর কী হয়।"

উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ইরান একাধিকবার এই প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।