অধিদপ্তরের আওতাধীন সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ০৫:৩৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ০৫:৩৯ পিএম
দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি স্থগিত ও বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, শিশুর জ্বর, কাশি বা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী