1. »
  2. সমগ্র দেশ

চট্টগ্রামে মিছিল-মিটিং-সমাবেশ নিষিদ্ধ

সোমবার, ১৮ মে, ২০২৬ ১২:৩২ পিএম | আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬ ১২:৩২ পিএম

চট্টগ্রামে মিছিল-মিটিং-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে রাতভর উত্তেজনার পর নগরের জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ আদেশ ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার রাতে টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় এলাকায় ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।