হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে
সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:৫০ এএম | আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:৫০ এএম
ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালিতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো নৌযান চলাচলের আগে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করা বাধ্যতামূলক।
আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশের কোনো সামরিক জাহাজকে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের মতোই চলাচল করতে পারবে।
এদিকে, গত কয়েক দিনে বিশেষত চীনা কোম্পানিগুলোর প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই পথ অতিক্রম করলেও আইআরজিসির নতুন ঘোষণার পর গত ২৪ ঘণ্টায় আর কোনো জাহাজ চলাচলের খবর পাওয়া যায়নি।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অপরিহার্য এই প্রণালিকে কেন্দ্র করে ইরানের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনার জন্ম দিয়েছে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা