দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৪১ এএম
ভারতের চেন্নাইয়ে মারা যাওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রোববার বিকেলে দেশে ফিরছে। এ
য়ার অ্যাম্বুলেন্সে করে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে।
কারিনার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
পরে সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তাঁকে দাফন করা হবে। তাঁর মায়ের দেওয়া মসজিদের পাশেই তাঁকে সমাহিত করা হবে বলে পরিবার জানিয়েছে।
উল্লেখ্য, লিভার–সংক্রান্ত জটিলতায় চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা যান কারিনা কায়সার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা