হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১০ এএম | আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১০ এএম
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের নিশ্চিত হামে এবং বাকি ছয়জনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭০ জনের এবং সন্দেহভাজন হামজনিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। আর সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।
আরও পড়ুন
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
- আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা, তদন্ত কমিটি গঠন
- হাম পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও দুই-তিন সপ্তাহ
- হাম সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী