টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:৩১ এএম
গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত দুই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দনিক ডিজাইনের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটি টিকটক ভিডিও নির্মাতাদের কাছে বেশ জনপ্রিয়। স্টেশনে রাতেও পর্যাপ্ত আলো থাকায় অনেকেই রাতে এসে ভিডিও করেন। বুধবার রাতেও দুজন রেললাইনের ওপর ভিডিও করছিলেন, এমন সময় তিস্তা এক্সপ্রেস তাদের চাপা দেয়।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮