ঈদুল আজহা পর্যন্ত বাড়ল ব্যবসাপ্রতিষ্ঠানের খোলার সময়
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ০৮:২৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ০৮:২৯ পিএম
ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার।
আজ মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সারাদেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সমিতি জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এই সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এই সুযোগে কোনো আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮