কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ
রবিবার, ১০ মে, ২০২৬ ১১:৩১ এএম | আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬ ১১:৩১ এএম
রাজধানীর কদমতলীতে একটি বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
আজ রোববার ভোরে কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বরুকদিয়ায়। তারা ওই এলাকার একটি নয়তলা ভবনের নিচতলায় বসবাস করতেন।
উদ্ধারকারী রাকিব জানান, ভোরে খবর পেয়ে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তারা কোনোমতে ঘর থেকে বের হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ পাঁচজনই বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী