গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু, পিকআপে আগুন
রবিবার, ১০ মে, ২০২৬ ১০:৫৯ এএম | আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬ ১০:৫৯ এএম
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
রোববার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ নিয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যায়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা চোরদের ধাওয়া করে। একপর্যায়ে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গণপিটুনিতে তিনজনেরই মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ নদী এখনো বিপদসীমার ওপরে
- আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- দেশে ফিরল বৃষ্টির মরদেহ, দাফন হবে মাদারিপুরে
- চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট, চালক-হেলপার আহত
- খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
- ১১ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা: আভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- উত্তর-পূর্বাঞ্চলে সাত নদী বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
- বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি হচ্ছে ফ্লাইং একাডেমি