প্রতিবন্ধী কলেজছাত্রের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ৯ মে, ২০২৬ ১১:৫৮ এএম | আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ১২:০০ পিএম
শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের নিজের হাতে তৈরি বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (৯ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুলকে ডেকে পাঠানো হয়। সেখানে তার তৈরি গাড়িতে বসে ওয়াকিমুলের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী।
কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ছোট্ট গাড়িটি চালাচ্ছেন ওয়াকিমুল, আর পাশে বসে আছেন প্রধানমন্ত্রী।
আলোচনায় প্রধানমন্ত্রী গাড়িটির নির্মাণ প্রক্রিয়া, আরো উন্নত করার সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত জানতে চান। জবাবে ওয়াকিমুল জানান, গাড়িটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, মাত্র ৫০ শতাংশ শেষ হয়েছে।
এ সময় ওয়াকিমুলের বাবাও প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী