চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট, চালক-হেলপার আহত
শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:০৩ এএম | আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:০৩ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০টি গরু লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাত দলের হামলায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১৩ লাখ টাকা মূল্যের ১০টি গরু নিয়ে চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশে রওনা দেন চালক আকরাম হোসেন। আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য গরুগুলো চট্টগ্রামের হাটে নেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ভোরে বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামায় এবং চালক আকরামকে কুপিয়ে আহত করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়।
এরপর ডাকাতরা ট্রাকটি চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লাবাড়ির সামনে নিয়ে যায়। সেখানে একটি পিকআপে গরুগুলো তুলে নিয়ে চালক আকরাম ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আহত দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, গরুর মালিক থানায় এসেছেন। ঘটনার সঙ্গে ট্রাকচালক ও হেলপারের সংশ্লিষ্টতা আছে কিনা তা যাচাই করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলছে।
আরও পড়ুন
- খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
- ১১ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা: আভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- উত্তর-পূর্বাঞ্চলে সাত নদী বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
- বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি হচ্ছে ফ্লাইং একাডেমি
- দেশে ফিরল যুক্তরাষ্ট্র হত্যার শিকার লিমনের মরদেহ
- দেশের পথে জামিলের মরদেহ
- ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি