প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ৬ মে, ২০২৬ ০২:৪০ পিএম | আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ০২:৪০ পিএম
ভিভিআইপি প্রটোকলের রীতি ভেঙে সাইরেন বাজানো একটি অ্যাম্বুলেন্সকে নিজের বহর পার হওয়ার সুযোগ করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৬ মে) সকাল ৯টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে ঘটনাটি ঘটে।
সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এগোনোর সময় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে পেছনে সাইরেন বাজিয়ে বহর অতিক্রমের চেষ্টা করা একটি অ্যাম্বুলেন্স। পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দেন।
বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় — এটি দীর্ঘদিনের চিরচেনা দৃশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ সেই প্রচলিত রীতির ব্যত্যয় ঘটাল।
আরও পড়ুন
- দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা
- চট্টগ্রামের নতুন পুলিশ সুপার মাসুদ আলম
- পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ : মাহদী আমিন
- হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে: ত্রাণমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে ৩৮টি অডিট রিপোর্টের তথ্য অবহিত করলেন হিসাব নিরীক্ষক
- রোহিঙ্গা সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির বৈঠক
- বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক