১১ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা: আভিযুক্ত শিক্ষক গ্রেফতার
বুধবার, ৬ মে, ২০২৬ ১১:২৯ এএম | আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ১২:৪৭ পিএম
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমানউল্লাহ সাগরকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৬ মে) ভোর সোয়া চারটার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪-এর একটি দল তাকে গ্রেফতার করে। মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, দুপুরের মধ্যে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং এরপর দ্রুততার সঙ্গে তাকে আদালতে পাঠানো হবে।
গ্রেফতারকৃত আমানউল্লাহ সাগর স্থানীয় 'হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসা'র প্রতিষ্ঠাতা ও পরিচালক।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর মাদরাসা ছুটির পর ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে প্রথমবার ধর্ষণ করে আমানউল্লাহ। এরপর আরও কয়েক দফা একই ঘটনার শিকার হয় সে। বিষয়টি প্রকাশ করলে শিশুটি ও তার পরিবারকে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত।
সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, সে ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮